1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭ - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:৫১|
শিরোনামঃ
ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা যমুনা নদীর ভাঙনরোধে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭

পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়েছেন
জাগ্রত নিউজ::পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চেকপোস্টে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৫ জন নিরাপত্তাকর্মী ও ১২ জন হামলাকারী নিহত হয়েছেন। শুক্রবার রাতে আফগানিস্তান সীমান্তসংলগ্ন ট্যাঙ্ক জেলায় এ হামলার ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করেছে তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি)।পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, একদল সশস্ত্র হামলাকারী প্রথমে নিরাপত্তা চেকপোস্টে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায়। নিরাপত্তা বাহিনীর বাধার মুখে তারা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চেকপোস্টের সীমানা প্রাচীরে আঘাত করে।বিস্ফোরণে চেকপোস্টের সীমানা প্রাচীর ও ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে ১২ জন সেনাসদস্য, ২ জন পুলিশ কর্মকর্তা এবং ১ জন বন কর্মকর্তা নিহত হন। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১২ জন হামলাকারী নিহত হয়।টিটিপি দাবি করেছে, হামলায় তাদের চারজন আত্মঘাতী সদস্য অংশ নিয়েছিল।২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালিয়ে আসছে টিটিপি। সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া ও পার্শ্ববর্তী বান্নু জেলায় সংগঠনটির হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সহিংসতায় ১ হাজার ৬২০ জন নিহত হলেও পরের বছরে এ সংখ্যা বেড়ে ২ হাজার ৩৩১ জনে পৌঁছেছে।পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, টিটিপি আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায়। তবে আফগান তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে এটিকে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বলে দাবি করে।সীমান্ত পরিস্থিতিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনাও বেড়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান সীমান্তবর্তী আফগান এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। এর জবাবে আফগান বাহিনীও পাল্টা গুলি চালানোর ঘটনা ঘটেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ ধরনের সংঘাতে চলতি বছরে শত শত আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com