1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ফার্মগেটে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৮:১৭|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

ফার্মগেটে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৪৬ বার পড়েছেন

জাগ্রত প্রতিবেদন::ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে তেজগাঁও, কারওয়ানবাজারসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।ঢাকার তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রোববার (৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় সড়কে অবস্থান নেন। এতে রাজধানীর ব্যস্ত এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, তেজগাঁও কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে কিছু শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছি।পুলিশ জানায়, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে তেজগাঁও, কারওয়ানবাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক যানজট দেখা দিয়েছে।উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর রাতে মারা যান। নিহত সাকিবুল তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।পরদিন ১১ ডিসেম্বর সাকিবুলের মৃত্যুর প্রতিবাদ এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে তার সহপাঠীরা ফার্মগেট এলাকায় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন। পুলিশের আশ্বাসে সেদিন তারা সড়ক ছেড়ে দিলেও আজ আবারও তারা সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com