1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ফ্যাসিস্টদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি: ডিআইজি  - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:০৮|
শিরোনামঃ
বরিশালে বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি, আটক ২ চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা

ফ্যাসিস্টদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি: ডিআইজি 

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়েছেন

ফরিদপুর প্রতিনিধি::ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক বলেছেন, যারা ফ্যাসিস্ট তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তাদের গ্রেফতার করতে নির্দেশ দিয়েছি।সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানা কমপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।মো. রেজাউল করিম মল্লিক বলেন, আইনশৃঙ্খলা রক্ষার বিষয় এবং জনগণের নিরাপত্তার বিষয়ে আমরা কথা বলেছি। ফরিদপুরের ডিসির সঙ্গে কথা বলেছি। আইনশৃঙ্খলা রক্ষার বিষয়, আজকের (সোমবার) ঘটনার বিষয় ও জনগণের শান্তির বিষয় ডিসির সঙ্গে কথা বলেছি। আজকের (সোমবার) ঘটনায় যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছি। এই বিষয়ে তাদেরকে নির্দেশনা দিয়েছি। তারা যা যা করার তাই করবেন। তিনি বলেন, আজকে (সোমবার) এ ঘটনায় আমার ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী হিসেবে আজকের (সোমবার) বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ডিআইজি রেজাউল আরও বলেন, আজকের (সোমবার) ঘটনায় ভাঙ্গা থানায় যে সমস্ত ক্ষতি হয়েছে, আমি জেলা পুলিশকে দায়িত্ব দিয়েছি এবং উপজেলা পরিষদের যে ক্ষতি হয়েছে, সেগুলো ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। মানুষের আবেগ ও অনুভূতি তুলে ধরে একটি রিপোর্ট পাঠিয়েছি। রিপোর্টটি তারা বিবেচনা করবেন। পাশাপাশি যেহেতু ২টি ইউনিয়ন কেটে নেওয়ার বিষয় হাইকোর্টে একটা রিট হয়েছে। সম্ভবত আগামী ২১ তারিখে শুনানির জন্য আছে। তখন জানা যাবে আসলে বিষয়টি কোন দিকে যাচ্ছে।তিনি বলেন, ভাঙ্গার জনগণকে অনুরোধ করব আপনাদের কর্মসূচি থেকে ফিরে আসেন এবং সময়ের জন্য অপেক্ষা করেন। জনগণের আবেগ অনুভূতি আমরা বুঝি। আমরা সেই বিষয় নিয়ে কাজ করছি। আজকের (সোমবার) ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমি ভাঙ্গাবাসীকে আবারও বলব, তারা যেন তাদের কর্মসূচি থেকে চলে আসে এবং সময়ের জন্য অপেক্ষা করেন। কী পরিমাণ ক্ষতির হয়েছে- তা সরেজমিনে দেখে পরে বলা যাবে বলেও জানান ডিসি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com