1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে নির্মাণ হতে যাচ্ছে আড়াই হাজার ফুট দীর্ঘ সেতু - জাগ্রত খবর - jagrata Khobor
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৪৯|
শিরোনামঃ
ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা যমুনা নদীর ভাঙনরোধে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭

বরিশালে নির্মাণ হতে যাচ্ছে আড়াই হাজার ফুট দীর্ঘ সেতু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৯২ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বরিশালের খয়রাবাদ নদীর ওপর প্রায় আড়াই হাজার ফুট দৈর্ঘ্যের একটি প্রী-স্ট্রেসড কংক্রিট গার্ডার এবং স্টিল গার্ডার সেতু নির্মাণ করতে যাচ্ছে। এর ফলে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়কের পটুয়াখালী অংশ হতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ নির্বিঘ্ন হবে।ইতোমধ্যে ১৯টি স্প্যান বিশিষ্ট এ সেতুটি নির্মাণের দরপত্র আহ্বান করেছে বরিশাল এলজিইডি।মূল ভূখণ্ড থেকে সেতুটির অ্যাবাটমেন্ট ১০.৫০ মিটার উচ্চতায় নির্মিত হবে। প্রবাহমান খয়রাবাদ নদী দিয়ে নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে সেতুটির ফ্রি-বোর্ড রাখা হয়েছে ১২.২০ মিটার বা প্রায় ৪০ ফুট। নির্বিঘ্ন নৌযান চলাচল নিশ্চিত করতে সেতুটির মাঝের স্প্যানটি ১শ মিটার বা ৩২৭ ফুট প্রশস্ততায় নির্মিত হবে বলে নকশায় বলা হয়েছে। এছাড়া সেতুটির উভয় পার্শ্বে একটি করে অ্যাবার্টমেন্ট ছাড়াও ২২০ মিটার করে মোট ৪৪০ মিটার ভায়াডাক্ট আকারে নির্মাণের কথা রয়েছে।সরকারের নিজস্ব অর্থে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র গ্রহণ ও আর্থিক মূল্যায়ন শেষে মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পরে কার্যাদেশ প্রদানের ৩৬ মাসের মধ্যে সেতুটির নির্মাণসহ হস্তান্তর সম্পন্ন করতে হবে। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চের মধ্যে খয়রাবাদ সেতুটির নির্মাণকাজ শুরু হবে বলে আশাবাদী এলজিইডির দায়িত্বশীল মহল। ২০৩০-এর মার্চে এ সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার কথাও জানিয়েছেন এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. আল ইমরান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com