1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাবার মৃত্যুশোক সইতে না পেরে ছেলের মৃত্যু - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
ইসরায়েলে ক্ষমতার অঙ্কে জট, নেতানিয়াহুর সামনে চার পথ বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নবগ্রাম রোডে কলেজ ছাত্র মুন্না হত্যা চেষ্টার ঘটনায় আসামীদের পাল্টা মামলা টাকার বিনিময়ে আদালতে মিথ্যা চার্জশীট দেওয়ার অভিযোগ পিবিআই’র বিরুদ্ধে ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে গুরুত্বারোপ রিজভীর যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান, যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি লিবিয়া থেকে বৃহস্পতিবার ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি বাবার মৃত্যুশোক সইতে না পেরে ছেলের মৃত্যু দুই মাস যাবৎ বেতন পাচ্ছেনা সরকারী হাসপাতালের ১৬১ কর্মকর্তা-কর্মচারী বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ! বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে নৈরাজ্য !

বাবার মৃত্যুশোক সইতে না পেরে ছেলের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়েছেন
জাগ্রত নিউজ::বাবার মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র পাঁচদিনের মধ্যে মৃত্যুবরন করেছেন বড় ছেলে জেমস তালুকদারের (২৬)।

হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে বুধবার (২৮ অক্টোবর) বিকেল তিনটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামে।
খ্রীস্টান সম্প্রদায়ের মৃত জেমস তালুকদার ওই গ্রামের মৃত প্রভুদান তালুকদারের ছেলে। সে পানবরজে দিনমজুরের কাজ করতেন।
মৃতের চাচাতো ভাই রেমন তালুকদার জানিয়েছেন, গত ২৩ অক্টোবর তার চাচা প্রভুদান তালুকদার (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন।
খবরপেয়ে পরিবারের সদস্যরা ২৪ অক্টোবর মরদেহ বাড়িতে নিয়ে আসেন এবং পরেরদিন দাফন করা হয়। বাবার মৃত্যুর পর অনেকটা মানসিকভাবে ভেঙ্গে পরেন তার বড় ছেলে জেমস তালুকদার।
অবশেষে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে বুধবার (২৮ অক্টোবর) বিকেল তিনটার দিকে নিজবাড়িতে অসুস্থ হয়ে জেমসের মৃত্যু হয়।
রেমন তালুকদার আরও জানিয়েছেন, বাবা-ছেলের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বাটাজোর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন বেপারী জানিয়েছেন, ঘটনাটি হৃদয়বিদারক। আমরা এলাকাবাসী পরিবারটির পাশে রয়েছি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com