1. admin@jagratakhobor.com : admin-ferdous :
রাজধানীতে ডিপ ফ্রিজ থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:৩২|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

রাজধানীতে ডিপ ফ্রিজ থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়েছেন
ঢাকা অফিস::রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাসলিমা আক্তার (৪০) নামে এক নারীর লাশ ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কলাবাগান প্রথম লেন লন্ডন কলেজের পাশে একটি বাসার ডিপ ফ্রিজ থেকে ওই নারী লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে যতটুক জানা গেছে গতকাল রাতে যেকোনো কারণে হত্যার পর স্বামী নজরুল ইসলাম তার স্ত্রীর লাশ ডিপ ফ্রিজের ভেতরে রেখে দেয়।তিনি আরও জানান, দম্পতির সন্তানরা ও আত্মীয়-স্বজনরা নারীর নিখোঁজের বিষয়টি পুলিশকে জানালে পুলিশ বাসায় গিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে পুরো বাসা তল্লাশি করে। একপর্যায়ে ডিপ ফ্রিজের ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত নারীর স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। আইন অনুযায়ী লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।নিহত তাসলিমা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুর জেলার পূর্বছেল থানাধীন বিন্দান গ্রামে। তার বাবার নাম মো. সিরাজ মিয়া।গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিহতের দুই কন্যা তাদের মায়ের হঠাৎ নিখোঁজ হওয়া এবং বাবার অস্বাভাবিক আচরণে সন্দেহ প্রকাশ করে কলাবাগান থানায় অভিযোগ করে। এরপর রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের একটি ডিপ ফ্রিজ থেকে তাসলিমা আক্তারের লাশ উদ্ধার করে। এর আগে নিহত নারীর স্বামী নজরুল ইসলাম পালিয়ে যায়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com