1. admin@jagratakhobor.com : admin-ferdous :
শিক্ষা সফরের পথে খাদে বরিশাল মেডিকেলের বাস, আহত ২৬ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মৌলভীরহাট জৌনপুরী মাদ্রাসায় আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল সংকটেও বন্ধ ৩৭ বিদ্যুৎকেন্দ্র সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার মুলাদীতে বিষপানে গৃহবধূর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাকেরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পাঁচ ককটেলসহ গ্রেফতার ২ ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ জ্বালানি সংকট ও শরীয়াহবিরোধী ‘হেবা আইন’ পাশ জনরায়ের সঙ্গে প্রতারণার শামিল: ইসলামী আন্দোলন

শিক্ষা সফরের পথে খাদে বরিশাল মেডিকেলের বাস, আহত ২৬

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়েছেন
জাগ্রত ডেস্ক:: কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের বাস খাদে পড়ে ২৬ জন আহত হয়েছেন।আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দাউদকান্দি উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, দুর্ঘটনা কবলিত বাসটি মহাসড়কের পাশেই খাদে পড়েছিল। আমার আসার আগেই স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।কুমিল্লা দাউদকান্দি মহাসড়ক হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, কক্সবাজারে যাওয়ার সময় বরিশাল মেডিকেলের চারটি বাসের একটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। আহত ছাত্ররা জানিয়েছে, বাসটির অন্য কিছুর সঙ্গে সংঘর্ষ হয়নি। হয়তো বাসের ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল।ওসি বলেন, ঠিক কী কারণে বাসটি খাদে পড়েছে তা আমরা এখনো জানি না। তবে আহতদের মধ্যে যারা গুরুতর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান বলেন, ‘আহত ২৬ শিক্ষার্থীর মধ্যে নয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারো মাথায় গুরুতর আঘাত লাগেনি।ঢামেক হাসপাতালে পাঠানো শিক্ষার্থীরা হলেন—ইমন মৃধা (২৩), আরিফ (২৩), শহিদুল ইসলাম (২৪), মালিয়া মেহুনাজ (২৫), মিরাজ (২৩), মোরসালিন ইসলাম (২২), সামিয়া (২২), তানহা (২৩) ও রাজর্ষি (২৩)।বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অফিস সহকারী (শিক্ষার্থী প্রতিনিধি) মোহাম্মদ রনি বলেন, ‘গতকাল সোমবার বিকেল ৪টার দিকে ৪টি বাসে ৪৪ ব্যাচের ২৩৪ শিক্ষার্থী কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে কলেজ অধ্যক্ষ আহতদের দেখতে ঢামেক হাসপাতালে গিয়েছেন। তবে অধিকাংশের কোনো গুরুতর বা মাথায় ইনজুরি নেই বলে শুনেছি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com