1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে গুরুত্বারোপ রিজভীর যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান, যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি লিবিয়া থেকে বৃহস্পতিবার ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি বাবার মৃত্যুশোক সইতে না পেরে ছেলের মৃত্যু দুই মাস যাবৎ বেতন পাচ্ছেনা সরকারী হাসপাতালের ১৬১ কর্মকর্তা-কর্মচারী বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ! বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে নৈরাজ্য ! সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালো ছাত্রদল নেতা, আটক-১ দালালদের চক্করে কুয়াকাটা ইস্তানবুল রিসোর্ট, অনুমোদন না থাকায় কাজ বন্ধ আমতলীতে পুলশের বিশেষ অভিযান অব্যাহত

উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়েছেন
জাগ্রত নিউজ:: বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামের এক যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাওসার হাওলাদার, রাশেদ আমিনসহ কয়েকজন যুবদল কর্মী উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকার একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় মাইক্রোবাস নিয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এসময় জীবন রক্ষার্থে কাওসার ও রাশেদ আমিন ব্রিজের নিচে পানিতে লাফিয়ে পড়ে পাশের হাবিব হাওলাদারের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে ঘরের দরজা ভেঙ্গে সন্ত্রাসীরা প্রবেশ করে কাওসারকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়।
পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
একই ঘটনায় যুবদল কর্মী ও সাবেক প্রবাসী রাশেদ আমিনও গুরুত্বর আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে যুবদল কর্মী কাওসারকে হত্যা করা হয়েছে।
নিহত কাওসার হাওলাদার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওরাদারের ছেলে। পেশায় তিনি একজন ভাড়ার মোটরসাইকেল চালক ।
এ হত্যাকান্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হত্যার ঘটনায় সন্দেহের তীর নিজদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের লাশ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। পাশাপাশি হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com