1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঝালকাঠির নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ! বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে নৈরাজ্য ! সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালো ছাত্রদল নেতা, আটক-১ দালালদের চক্করে কুয়াকাটা ইস্তানবুল রিসোর্ট, অনুমোদন না থাকায় কাজ বন্ধ আমতলীতে পুলশের বিশেষ অভিযান অব্যাহত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট অর্ণব ভারতে ভারি বৃষ্টিপাত গৌরনদীতে না*শ*ক*তা*র পরিকল্পনার অভিযোগে ৭ জন গ্রেপ্তার ক্র*স*ফা*য়া*র নিয়ে আইজিপির বক্তব্যে সরকার বিব্রত: রিজভী মুক্তিযোদ্ধার দাফনে বাধা, এবার আর ক্ষমা নয়- সোহেল রানা বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান

ঝালকাঠির নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়েছেন
নলছিটি, ঝালকাঠি প্রতিনিধি::​ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া অভিযান চালিয়ে ৯৫৩ পিস ইয়াবাসহ মোঃ রাজিব সিকদার (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্য বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বকুলতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রাজিব সিকদার দপদপিয়া এলাকার আমির আলী শিকদারের ছোট ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ  তৌহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম বরিশাল-পটুয়াখালী মহাসড়কসংলগ্ন দপদপিয়া বকুলতলা এলাকায় অভিযান চালায়। আসামির নিজ ঘরে তল্লাশি চালিয়ে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে নলছিটি থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com