1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মায়ের মামলা দায়ের - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ! বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে নৈরাজ্য ! সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালো ছাত্রদল নেতা, আটক-১ দালালদের চক্করে কুয়াকাটা ইস্তানবুল রিসোর্ট, অনুমোদন না থাকায় কাজ বন্ধ আমতলীতে পুলশের বিশেষ অভিযান অব্যাহত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট অর্ণব ভারতে ভারি বৃষ্টিপাত গৌরনদীতে না*শ*ক*তা*র পরিকল্পনার অভিযোগে ৭ জন গ্রেপ্তার ক্র*স*ফা*য়া*র নিয়ে আইজিপির বক্তব্যে সরকার বিব্রত: রিজভী মুক্তিযোদ্ধার দাফনে বাধা, এবার আর ক্ষমা নয়- সোহেল রানা বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান

বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মায়ের মামলা দায়ের

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়েছেন
বিশেষ প্রতিনিধি:: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে এক প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের মা ঝর্না বেগম বাদী হয়ে সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার বালীপাড়া গ্রামের আব্দুল বেপারীর লম্পট ছেলে সাইমনের (২৩) বিরুদ্ধে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মামলা সুত্রে জানা গেছে, উপজেলার বালীপাড়া গ্রামের ওই প্রতিবন্ধী তরুণী রোববার (১৮ অক্টোবর) বিকাল ৩ টার দিকে প্রতিবেশী তাজউদ্দিনের বাড়ির পুকুরে গোসল করতে যায়। একই সময় তার মা বাড়ির পাশের জমিতে গরু বাঁধতে যান। তিনি বাড়িতে ফিরে প্রতিবন্ধী মেয়েকে ঘরে দেখতে না পায়ে খোঁজাখুজির এক পর্যায় প্রতিবেশী তাজউদ্দিনের ঘরের বারান্দায় লম্পট সাইমন কর্তৃক মেয়েকে ধর্ষিত হতে দেখতে পেয়ে ডাকচিৎকার দেন। এসময় স্থানীয়রা এগিয়ে এলে সাইমন দৌড়ে পালিয়ে যায়।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা নিয়ে আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com