সোমবার (১৯ অক্টোবর) রাতে এসআরবি-৮-এর সদর কোম্পানি, বরিশালের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
এসআরবি-৮ সূত্রে জানা গেছে, নিয়মিত রাত্রিকালীন টহলের সময় উলানিয়া লঞ্চঘাট এলাকায় এক ব্যক্তি গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন বলে গোপন সংবাদ পায় আভিযানিক দলটি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আবু জাফর প্যাদা পটুয়াখালী জেলার দুমকি থানার দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা।
এসআরবি-৮ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিকে মেহেন্দীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এসআরবি-৮, বরিশাল মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।







