1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কাউনিয়ায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
পটুয়াখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ রাজধানীতে তিন বাসে আগুন পুলিশকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে হামলা চালিয়ে মাদকের আসামি ছিনতাই মুলাদীতে জানালার গ্রিল কেটে প্রবাসীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি প্রলোভন উপেক্ষা করে আ’লীগ নেতা শিপনকে গ্রেপ্তার, গুরুত্বর অসুস্থতায় রাখা হয় বিশেষ নজরদারিতে- পুলিশ সদস্যদের বিরুদ্ধে অপ-প্রচার! পিরোজপুরে ব্রিজ ভেঙে খালে, অল্পের জন্য রক্ষা পেলেন ডিসি দৌলতখানে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করবে : মুয়াযযম হোসাইন হেলাল গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন

কাউনিয়ায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়েছেন
​স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর কাউনিয়া থানার উদ্যোগে ইউনিট দায়িত্বশীল ও অগ্রসর কর্মীদের নিয়ে এক ‘দায়িত্বশীল শিক্ষা বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে।কাউনিয়া থানা জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউনিয়া থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান। এতে কাউনিয়া থানার আওতাধীন বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল এবং অগ্রসর কর্মীবৃন্দ অংশ নেন।শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মোহাম্মদ আতিকুল্লাহ বলেন, ​সংগঠনের কাজের গতি বৃদ্ধি এবং সমাজ গঠনে দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নিজেদের নৈতিক ও দ্বীনি মান উন্নয়নের মাধ্যমে জনগণের খেদমতে এগিয়ে আসাই জামায়াতের প্রতিটি কর্মীর মূল লক্ষ্য।মাওলানা মোস্তাফিজুর রহমান উপস্থিত সকল ইউনিট দায়িত্বশীল ও অগ্রসর কর্মীদের সংগঠনের দিকনির্দেশনা মেনে ময়দানে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। পরিশেষে দোয়ার মাধ্যমে শিক্ষা বৈঠকের সমাপ্তি ঘটে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com