1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পুলিশকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে হামলা চালিয়ে মাদকের আসামি ছিনতাই - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
পটুয়াখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ রাজধানীতে তিন বাসে আগুন পুলিশকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে হামলা চালিয়ে মাদকের আসামি ছিনতাই মুলাদীতে জানালার গ্রিল কেটে প্রবাসীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি প্রলোভন উপেক্ষা করে আ’লীগ নেতা শিপনকে গ্রেপ্তার, গুরুত্বর অসুস্থতায় রাখা হয় বিশেষ নজরদারিতে- পুলিশ সদস্যদের বিরুদ্ধে অপ-প্রচার! পিরোজপুরে ব্রিজ ভেঙে খালে, অল্পের জন্য রক্ষা পেলেন ডিসি দৌলতখানে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করবে : মুয়াযযম হোসাইন হেলাল গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন

পুলিশকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে হামলা চালিয়ে মাদকের আসামি ছিনতাই

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::বরিশালের মেহেন্দিগঞ্জে মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পৃথক দুটি মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ওই আসামি ও তার এক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১০ নম্বর আলীমাবাদ ইউনিয়নের চরমহিষা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই মো. রুবেল খানের নেতৃত্বে পুলিশের একটি দল চরমহিষা গ্রামের মৃত আব্দুর রব তালুকদারের ছেলে হাকিম তালুকদারকে (৪৩) তার বাড়ির পশ্চিম পাশের বাগান থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।আটকের পর হাকিম তালুকদার কৌশলে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্ত্রী ও দুই ছেলে লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে এসে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশ সদস্যদের মারধর করে তারা হাকিমকে ছিনিয়ে নিয়ে যান।এ ঘটনায় কনস্টেবল রাসেল গুরুতর আহত হন। পরে তাকে বরিশালের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া এসআই আজাদ, কনস্টেবল ফিরোজ মোল্লা ও কনস্টেবল রায়হান আহত হয়েছেন।পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় হাকিমের স্ত্রী, বড় ছেলে মো. সাব্বির হোসেন (২২) ও ছোট ছেলে সাইফুল ইসলাম তালুকদার (১৫) জড়িত ছিলেন।ঘটনার পর ওই দিন রাতে অভিযান চালায় পুলিশ। রাত সোয়া ৮টার দিকে পার্শ্ববর্তী চরডাইয়া এলাকায় অভিযান চালিয়ে হাকিম তালুকদার ও তার ছেলে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।পুলিশের তথ্য অনুযায়ী, হাকিম তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর আগে তিনি একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন।এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে। এর মধ্যে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অপরটি সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা হয়েছে। দ্বিতীয় মামলায় চারজনকে আসামি করা হয়েছে।মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন জাগ্রত খবরকে বলেন, কুখ্যাত মাদক ব্যবসায়ী হাকিম তালুকদারকে আটক করলে পুলিশকে ডাকাত বলে ডাক-চিৎকার দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আটককৃত আসামি হাকিম তালুকদার পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আসামীর ছেলে হামলাকারী সাইফুলকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে হাকিম তালুকদারকেও গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত আছে

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com