1. admin@jagratakhobor.com : admin-ferdous :
প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা, নিহত ২ - জাগ্রত খবর - jagrata Khobor
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৪:১১|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা, নিহত ২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ বার পড়েছেন
জাগ্রত নিউজ::পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি ট্রলারে ফের প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবারের এই অভিযানে ২ জন নিহত হয়েছেন এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড।অভিযানের বিস্তারিত মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে ‘জয়েন্ট টাস্কফোর্স সাউদার্ন স্পিয়ার’ এই হামলা পরিচালনা করে। তারা জানিয়েছে, ‘চিহ্নিত সন্ত্রাসী সংগঠন’ দ্বারা পরিচালিত একটি নৌযান লক্ষ্য করে এই ‘লিথাল কাইনেটিক স্ট্রাইক’ বা প্রাণঘাতী হামলা চালানো হয়েছে।মার্কিন কোস্টগার্ড মাদক চোরাচালান বন্ধের লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের শুরু করা ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে এ পর্যন্ত অন্তত ১১৭ জন নিহত হয়েছেন। তবে গত বছরের তুলনায় চলতি বছরের শুরুতে হামলার গতি কিছুটা ধীর লক্ষ করা গেছে। এর আগে, সর্বশেষ গত ৩১ ডিসেম্বর দুটি নৌকায় হামলা চালিয়ে ৫ জনকে হত্যা করা হয়েছিল।বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসার পর এটিই প্রথম বড় ধরনের হামলা। চলতি মাসের শুরুতে মাদুরো আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।প্রকাশ্যে মার্কিন কর্মকর্তারা এই অভিযানকে মাদকবিরোধী লড়াই হিসেবে বর্ণনা করলেও ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন যে, এই সামরিক চাপের মূল লক্ষ্য ছিল মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com