1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বানারীপাড়া থেকে বরিশালগামী বাস পুকুরে, নিহত ১ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
পটুয়াখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ রাজধানীতে তিন বাসে আগুন পুলিশকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে হামলা চালিয়ে মাদকের আসামি ছিনতাই মুলাদীতে জানালার গ্রিল কেটে প্রবাসীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি প্রলোভন উপেক্ষা করে আ’লীগ নেতা শিপনকে গ্রেপ্তার, গুরুত্বর অসুস্থতায় রাখা হয় বিশেষ নজরদারিতে- পুলিশ সদস্যদের বিরুদ্ধে অপ-প্রচার! পিরোজপুরে ব্রিজ ভেঙে খালে, অল্পের জন্য রক্ষা পেলেন ডিসি দৌলতখানে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করবে : মুয়াযযম হোসাইন হেলাল গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন

বানারীপাড়া থেকে বরিশালগামী বাস পুকুরে, নিহত ১

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়েছেন
বরিশাল প্রকিনিধি::যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। তাৎক্ষণিক স্থানীয়রা একজনের লাশ উদ্ধার করেছে।ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকার।দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহতের খবর পাওয়া গেছে।বিমানবন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়।যাত্রীদের অনেককে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল মালেক (৫৫) বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।অপর আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।ওসি আরও জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের কাজ শুরু করেছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com