1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে হামলা, তারেক রহমানের ছবি ভাংচুর - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সাবেক এমপি শম্ভুর আয়কর নথি জব্দের আদেশ ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার বরিশালে চলাচলের পথ দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ, বন্ধ করল সিটি করপোরেশন বরিশাল সদরে অবৈধ ড্রেজারে কৃষিজমি ও রাস্তা ধ্বংসের উপক্রম, ইউএনও বরাবর এলাকাববাসীর আবেদন হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, গ্রামে হাহাকার ক্লাস নেই, দিন কাটে আড্ডায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুটি সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার পথে নেতানিয়াহু ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সতর্কতা জারি

বরিশালে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে হামলা, তারেক রহমানের ছবি ভাংচুর

মোঃ দানিসুর রহমান লিমন
  • প্রকাশিত সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পড়েছেন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি::বরিশালের বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে হামলা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পদদলিত করে ভাংচুর করা হয়েছে। এ সময় হামলায় ৬-৭ জন আহত হয়েছে।শনিবার (৫ জুলাই) বিকেল ৫টার সময় উপজেলার পেয়ারপুর বাজারে এ ঘটনা ঘটে।জানা গেছে, শনিবার কবাই ইউনিয়ন বিএনপি আয়োজনে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির নির্ধারিত তারিখ দেওয়া ছিল। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। প্রধান অতিথি ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই সেখানে ইউনিয়ন বিএনপি ক্যাডার রিগান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মন্টু গাজী, যুবদল নেতা হাসান, ছাত্রদল নেতা বাপ্পির নেতৃত্বে শতাধিক লোক হামলা চালিয়ে ৬-৭ জনকে মারধর ও আহত করে। হামলাকারীরা এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পদদলিত করে ভাংচুর করেছে। হামলাকারীরা সকলেই বরিশাল জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খানের সমর্থক।হামলায় কবাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়া (৬২), প্রবীন বিএনপি সমর্থক জয়দর হাওলাদার (৭০) ও বিএনপি কর্মী সুমন আকন (৫০) সহ ৬-৭ জন আহত হয়।
বিকেল সাড়ে ৫ টার দিকে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির প্রধান অতিথি এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজনের নেতৃত্বে একটি সন্ত্রাস বিরোধী মিছিল পেয়ারপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে মোটর সাইকেল মহড়া দিয়ে বিএনপি নেতা অ্যাডভোকেট রাজন থানায় গিয়ে ওসি আবুল কালাম আজাদের সাথে মতবিনিময় করে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয় জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খান বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন জানান, শনিবার বিকেলে কবাই ইউনিয়ন বিএনপির আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির কথা ছিল। তিনি সেখানে পৌঁছার ৩০ মিনিট আগেই জেলা বিএনপি’র কথিত আহবায়ক আবুল হোসেন খানের নির্দেশে তার ক্যাডার বাহিনী হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারীরা বিএনপির নেতা-কর্মীদের মারধর ও আহত করেই ক্ষান্ত হয়নি তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পদদলিত করে ভাংচুর করেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, কবাই ইউনিয়নের ঘটনায় বিএনপি নেতা এ্যাডভোকেট রাজন তাঁর সঙ্গে দেখা করে ঘটনার বিষয়ে অবহিত করেছেন। তিনি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com