1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাকেরগঞ্জে খাবারে চেতনানাশক মিশিয়ে দুই বাড়িতে চুরি, ৩ শিশুসহ হাসপাতালে ১০ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
প্রলোভন উপেক্ষা করে আ’লীগ নেতা শিপনকে গ্রেপ্তার, গুরুত্বর অসুস্থতায় রাখা হয় বিশেষ নজরদারিতে- পুলিশ সদস্যদের বিরুদ্ধে অপ-প্রচার! পিরোজপুরে ব্রিজ ভেঙে খালে, অল্পের জন্য রক্ষা পেলেন ডিসি দৌলতখানে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করবে : মুয়াযযম হোসাইন হেলাল গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন বানারীপাড়া থেকে বরিশালগামী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীতে পাওনা টাকা চাওয়ায় হামলাঃ আহত ৪ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, ব্যবসায়ী নিহত দাড়িয়ালে শ্বশুরবাড়িতে গভীর রাতে জামাতার হামলাঃ স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখম

বাকেরগঞ্জে খাবারে চেতনানাশক মিশিয়ে দুই বাড়িতে চুরি, ৩ শিশুসহ হাসপাতালে ১০

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জে রাতের আঁধারে খাবারের সঙ্গে বা স্প্রে মাধ্যমে চেতনানাশক প্রয়োগ করে দুই পরিবারের ১০ জন সদস্যকে অসুস্থ করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারিকাঠী গ্রামের দুটি পৃথক বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।​অসুস্থদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার রাতে দুর্বৃত্তরা সুকৌশলে গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারিকাঠী গ্রামের ফারুক খান মাস্টারের ঘরে চেতনানাশক প্রয়োগ করে। এতে রাত ৯টার পর থেকে এক শিশুসহ পরিবারের ৩ জন অচেতন হয়ে পড়েন।অন্যদিকে, একই রাতে পার্শ্ববর্তী সুখী নীলগঞ্জ এলাকার আব্দুল খানের বাড়িতেও একই কায়দায় চেতনানাশক ব্যবহার করে দুষ্কৃতকারীরা। সেখানে পরিবারের ৭ জন সদস্য জ্ঞান হারিয়ে ফেলেন।পরদিন বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে স্বজন ও প্রতিবেশীরা তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা আব্দুল খানের বাড়ি থেকে নগদ ৭০ হাজার টাকা, সোনার চেইন ও কানের দুলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।​বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, চেতনানাশকের কারণে রোগীরা অসুস্থ হয়ে পড়েছেন। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন এবং হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে।এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com