1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মাদ্রাসা দখলে নিতে মহড়া দিলেন বিএনপি নেতা এবায়েদুল হক চাঁন - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
নীরবে বেপরোয়া ঘুষ কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে চরকাউয়া খেয়াঘাট সড়কের দুর্ভোগ নিরসনে নাগরিকদের উদ্যোগ চাঁদপুরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক ফেরদাউস শেবাচিম হাসপাতালের যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, বাড়ছে দুর্ভোগ বাবুগঞ্জে চুরি করে পালানোর সময়, চোরাই মালামালসহ ভাই-বোন আটক নিয়ামতিতে সুলতান মাস্টার ও হালিমার পরকীয়া নিয়ে এলাকায় তোলপাড় বরিশালে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নানান অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহারের দাবি

মাদ্রাসা দখলে নিতে মহড়া দিলেন বিএনপি নেতা এবায়েদুল হক চাঁন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়েছেন
জাগ্রত ডেস্ক:: বরিশাল নগরীর বাজার রোডের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া খাজা মঈনউদ্দীন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির পদ ফিরে পেতে মাঠে নেমেছেন সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন। এ নিয়ে মাদ্রাসাটির বর্তমান সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের অনুসারীদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, সভাপতি পদে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবায়েদুল হক চাঁন। কয়েক দফা দলবল নিয়ে তাঁর মাদ্রাসায় যাওয়ায় শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলেও দাবি তাদের।তবে অভিযোগ অস্বীকার করে চাঁন বলেন, মাদ্রাসার সভাপতি হওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা ও একটি সভার প্রয়োজনীয়তার কথা জানাতেই তিনি মাদ্রাসায় গিয়েছেন।

মাদ্রাসার মুহতামিম ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম জানান, ২০১০ সালে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে সভাপতি করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর থেকে ওই কমিটির মাধ্যমেই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। তাঁর অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর চাঁন সভাপতি হওয়ার বিষয়ে তৎপরতা শুরু করেন। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী আলেম ব্যক্তিকে সভাপতি করার বিধান রয়েছে। তাই বর্তমান কাঠামোর বাইরে গিয়ে সভাপতি পরিবর্তনের সুযোগ নেই বলে দাবি করেন তিনি।
এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, রোববার বিকেলে দলবল নিয়ে মাদ্রাসায় গিয়ে অবস্থান করেন চাঁন এবং সেখানে আসরের নামাজ আদায় করেন। এতে প্রতিষ্ঠানে ভীতিকর পরিস্থিতি তৈরি হয় বলে দাবি তাদের।
চাঁন অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মাদ্রাসায় কোনো ধরনের মহড়া দেননি। বরং প্রতিষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য সভার প্রয়োজনীয়তার কথা জানাতেই সেখানে গিয়েছিলেন।
বর্তমান সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, মাদ্রাসা পরিচালনার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এর বাইরে কেউ হস্তক্ষেপ করতে চাইলে প্রশ্ন উঠবে। তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় আসার পর মাদ্রাসা দখলের চেষ্টা গ্রহণযোগ্য নয়। বিষয়টি জানিয়ে স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ কমিশনারকে লিখিতভাবে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
পরিস্থিতি নিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, মাদ্রাসাকে ঘিরে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com