1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মুলাদীতে জানালার গ্রিল কেটে প্রবাসীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
পটুয়াখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ রাজধানীতে তিন বাসে আগুন পুলিশকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে হামলা চালিয়ে মাদকের আসামি ছিনতাই মুলাদীতে জানালার গ্রিল কেটে প্রবাসীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি প্রলোভন উপেক্ষা করে আ’লীগ নেতা শিপনকে গ্রেপ্তার, গুরুত্বর অসুস্থতায় রাখা হয় বিশেষ নজরদারিতে- পুলিশ সদস্যদের বিরুদ্ধে অপ-প্রচার! পিরোজপুরে ব্রিজ ভেঙে খালে, অল্পের জন্য রক্ষা পেলেন ডিসি দৌলতখানে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করবে : মুয়াযযম হোসাইন হেলাল গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন

মুলাদীতে জানালার গ্রিল কেটে প্রবাসীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মুলাদীতে এক প্রবাসীর বাড়ির েগ্রিল কেটে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।গতকাল শুক্রবার রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সৌদিপ্রবাসী মো. রেজিন হোসেন গত ৯ আগস্ট দেশে ফেরেন। গতকাল শুক্রবার রাতে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর বাড়ির চারদিকে অবস্থান নেয়। তাঁদের মধ্যে ৫-৬ জন দক্ষিণ পাশের জানালার লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। অন্যরা বাইরে পাহারায় ছিল।মামলার এজাহারে বলা হয়েছে, ঘরে ঢুকেই ডাকাতেরা রেজিন হোসেন ও তাঁর ছোট ভাই রাজিবের গলায় অস্ত্র ধরে তাঁদের জিম্মি করে। এ সময় তাঁরা চিৎকার করলে হত্যার হুমকি দেওয়া হয়। পরে রেজিন হোসেন, তাঁর স্ত্রী সুমি বেগম ও ছোট ভাই রাজিবসহ পরিবারের সদস্যদের গামছা ও ওড়না দিয়ে হাত-পা বেঁধে ফেলা হয়।এরপর ডাকাতেরা চাবি নিয়ে আলমারি ও শোকেস থেকে ৪ ভরির বেশি স্বর্ণালংকার, নগদ ৪ লাখ ৮০ হাজার টাকা ও একটি স্মার্টফোন নিয়ে যায়।ডাকাতেরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তাঁদের বাঁধন খুলে দেন। পরে খবর পেয়ে মুলাদী থানা ও বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ঘটনায় রেজিন হোসেন বাদী হয়ে মুলাদী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com