1. admin@jagratakhobor.com : admin-ferdous :
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী বরিশাল বন্দর থানার ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন হিজলায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ৪ ঝালকাঠি যুব উন্নয়ন কর্মকর্তার দুর্নীতি : কর্মসূচির লাখ লাখ টাকা আত্মসাতের দায়ে বেতন স্কেল অবনমিত বরিশালে স্ক্যান সিমেন্ট’র নতুন ডিপোর উদ্বোধন অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টে অভিযান চালানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মহাকাশ অস্ত্র আসলে কী, কী আছে এগুলোতে? বানারীপাড়ায় পরিষদের ভিতরে ইউপি সদস্যকে পিটিয়ে আহত প্রতিবন্ধী ব্যক্তিদের সহ মানুষদের মানসম্মত চক্ষু সেবা দিচ্ছে কোডেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বিরিয়ানি খাচ্ছিল পুলিশ-র‌্যাব পাহারায় ছাত্রলীগ-যুবলীগ

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পড়েছেন
জাগ্রত নিউজ::ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উচ্চপর্যায়ের বৈঠকের মধ্যেই পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে তেহরান থেকে আসা অন্তত তিনটি ইরানি বিমান অবতরণ করেছে। গত এক ঘণ্টার ব্যবধানে আসা এই বিমানগুলো ‘পুয়া এয়ার’-এর মালিকানাধীন, যা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্স ও অ্যারোস্পেস ফোর্সের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই বিমানগুলো যাত্রা শুরু করেছিল। তবে ইসলামাবাদে আগে থেকেই ইরানের ৭০ সদস্যের একটি শক্তিশালী প্রতিনিধিদল উপস্থিত থাকা সত্ত্বেও কেন এই কার্গো বিমানগুলো হঠাৎ পাকিস্তানে নামল, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।ইরানি সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, আলোচনা এখন আরও বিস্তারিত ও কারিগরি পর্যায়ে প্রবেশ করায় অতিরিক্ত কিছু বিশেষজ্ঞের প্রয়োজন হতে পারে, যার কারণেই এই বিমানগুলোর আগমন। তবে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন এই আলোচনার অংশ হিসেবে ইরানে আটক মার্কিন নাগরিকদের মুক্তির দাবি জানানোর পরিকল্পনা করছে। এই প্রেক্ষাপটে ইরানের এই রহস্যময় বিমান অবতরণ এবং বন্দিবিনিময়ের কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন চলছে। এখন পর্যন্ত বিমানগুলোতে কারা ছিলেন বা কী ধরনের সরঞ্জাম আনা হয়েছে, সে বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে আলোচনার এই সংবেদনশীল মুহূর্তে এমন নাটকীয় ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com