1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সিনিয়র জেল সুপার পদে পদোন্নতি পেলেন ৮ জেল সুপার - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী বরিশাল বন্দর থানার ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন হিজলায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ৪ ঝালকাঠি যুব উন্নয়ন কর্মকর্তার দুর্নীতি : কর্মসূচির লাখ লাখ টাকা আত্মসাতের দায়ে বেতন স্কেল অবনমিত বরিশালে স্ক্যান সিমেন্ট’র নতুন ডিপোর উদ্বোধন অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টে অভিযান চালানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মহাকাশ অস্ত্র আসলে কী, কী আছে এগুলোতে? বানারীপাড়ায় পরিষদের ভিতরে ইউপি সদস্যকে পিটিয়ে আহত প্রতিবন্ধী ব্যক্তিদের সহ মানুষদের মানসম্মত চক্ষু সেবা দিচ্ছে কোডেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বিরিয়ানি খাচ্ছিল পুলিশ-র‌্যাব পাহারায় ছাত্রলীগ-যুবলীগ

সিনিয়র জেল সুপার পদে পদোন্নতি পেলেন ৮ জেল সুপার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার পড়েছেন
জাগ্রত নিউজ::স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখার প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলা কারাগারে কর্মরত ৮ জন জেল সুপারকে ‘সিনিয়র জেল সুপার’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ৭ম গ্রেডভুক্ত এই পদে পদোন্নতি কার্যকর হবে বিধি অনুযায়ী।বৃহস্পতিবার (১১ জানুয়ারি ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৭ম গ্রেডে তাদের পদোন্নতি প্রদান করা হয়েছে।পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, কিশোরগঞ্জ জেলা কারাগার-২ (প্রেষণে সিলেট কেন্দ্রীয় কারাগার-২) এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক, লক্ষ্মীপুর জেলা কারাগারের মোঃ নজরুল ইসলাম, টাঙ্গাইল জেলা কারাগারের মোঃ শহিদুল ইসলাম, ফরিদপুর জেলা কারাগারের মোঃ নজরুল ইসলাম, খুলনা জেলা কারাগারের মোঃ নাসির উদ্দিন প্রধান, কুষ্টিয়া জেলা কারাগারের মোহাম্মদ আব্দুর রহিম, বগুড়া জেলা কারাগারের ফারুক আহমেদ এবং সিরাজগঞ্জ জেলা কারাগারের এ.এস.এম. কামরুল হুদা।পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com