1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সিলেটে নাশকতার চেষ্টা, ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৫২|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

সিলেটে নাশকতার চেষ্টা, ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৮৩ বার পড়েছেন
সিলেট ব্যুরো::সিলেটে গুরুত্বপূর্ণ স্থাপনা ও রেললাইনে নাশকতার পরিকল্পনার সন্দেহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার রাতে ফেঞ্চুগঞ্জ থানার কচুয়াবহর এলাকায় সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে চেকপোস্ট পরিচালনা করে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাবিলুর রহমান সোহেলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা মাইজগাঁও রেলওয়ে স্টেশন ও উপজেলা পরিষদ, শাহজালাল সার কারখানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং রেললাইন খুলে নাশকতার পরিকল্পনা নিয়েছিল।পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও চেষ্টার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে ককটেল তৈরির সরঞ্জাম স্কচটেপ, টোপকাটা, মারবেল, বালতিসহ বিভিন্ন ধরনের সামগ্রী জব্দ করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com