1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলামের নেতা নিহত সড়ক অবরোধ করে বিক্ষোভ - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৫০|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলামের নেতা নিহত সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পড়েছেন

জাগ্রত খবর ডেস্ক::চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মো. সোহেল চৌধুরী নিহতের ঘটনায় অবরোধ কর্মসূচি পালন করছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।বুধবার (৮ অক্টোবর) ভোর থেকে হাটহাজারী- রাঙ্গামাটি, খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও পথচারীরা।ভোর থেকেই হেফাজতের নেতাকর্মীরা হাটহাজারী মাদ্রাসার সামনে, কলেজগেট, জাগৃতি মোড় ও বাসস্টেশন এলাকায় অবস্থান নেন। তারা কাঠের টোল, বেঞ্চ ও টায়ারে আগুন জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে সড়ক অবরোধ করেন। তবে সকাল পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় সূত্র।হেফাজতের নেতাকর্মীরা জানান, মঙ্গলবার রাউজানের একটি মাদ্রাসায় যাওয়ার পথে মোটরসাইকেলযোগে যাত্রাকালে ওই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে হেফাজতের নেতাকর্মীরা। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বুধবার ভোর থেকে উত্তর চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে সর্বাত্মক সড়ক অবরোধের ঘোষণা দেন।নেতৃবৃন্দ দাবি করেন, ঘাতক চালককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী বলেন, মঙ্গলবার (৭ অক্টোবর) হেফাজতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরীকে হাটহাজারী-রাউজান মহাসড়কের শান্তিরদ্বীপ এলাকায় একটি বাস পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে হেফাজত নেতা মারা যান। এঘটনায় গাড়ি এবং মরদেহ নিয়ে রাউজান হাইওয়ে থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ তাদের নিজেদের মতো করে মামলার এজাহার লেখার প্রস্তাব দেয়। এতে হেফাজত নেতারা রাজি না হয়ে মামলার এজাহারে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করতে বলেন। এতে পুলিশ অস্বীকৃতি জানিয়ে মামলা নেয়নি। যার প্রতিবাদে আজ সকাল থেকেই হাটহাজারীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি চলছে।হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মনজুরুল কাদের ভুঁইয়া বলেন, বাসচাপায় হেফাজতের একজন নেতার মৃত্যুর ঘটনায় হেফাজতের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে হাটহাজারীতে গুরুত্বপূর্ণ সড়ক গুলো অবরোধ করে রেখেছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com