1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আমেরিকা-ইসরাইল ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টে অভিযান চালানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মহাকাশ অস্ত্র আসলে কী, কী আছে এগুলোতে? বানারীপাড়ায় পরিষদের ভিতরে ইউপি সদস্যকে পিটিয়ে আহত প্রতিবন্ধী ব্যক্তিদের সহ মানুষদের মানসম্মত চক্ষু সেবা দিচ্ছে কোডেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বিরিয়ানি খাচ্ছিল পুলিশ-র‌্যাব পাহারায় ছাত্রলীগ-যুবলীগ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে বৃহস্পতিবার কর্মস্থলে অনুপস্থিত ডিএসসিসির ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী, আইনি ব্যবস্থার নির্দেশ বরিশালে মালবাহী ট্রলি উল্টে হেলপাড় নিহত বরিশালে ভেকু-পল্টন নিলামে অনিয়মঃ অংশ নিলেন ৮ বিএনপি নেতা কলাপাড়ায় গঙ্গামতি ম্যানগ্রোভ বনের পাশেই উঠছে স্থাপনা ! হুমকিতে প্রকৃতি

আমেরিকা-ইসরাইল ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়েছেন

জাগ্রত খবর ডেস্ক::যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তার মিত্ররা গত ২০ বছরে মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এমনটাই জানিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুথি।তিনি মঙ্গলবার (৪ নভেম্বর) ইয়েমেনে শহীদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে এ কথা বলেন।ইয়েমেনে এই শহীদ স্মরণ-অনুষ্ঠান পুরো এক সপ্তাহ ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে চলবে। খবর মেহের নিউজের।আল-হুথি বলেন, ‘যে জাতি আল্লাহর পথে জিহাদের চেতনা ও শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে অগ্রসর হয়, সেই জাতি গর্বিত এবং বিপদ প্রতিহত করতে সক্ষম। আর শাহাদাত ধ্বংস ও অপমান থেকে রক্ষা করার এক শক্তিশালী প্রাচীর।’ইয়েমেনি এই নেতা বলেন, ইসলামী উম্মাহর ইতিহাসে প্রাচীন যুগ থেকে উপনিবেশিক আমল এবং বর্তমান সময় পর্যন্ত বড় বড় বিপর্যয় ঘটেছে।তিনি উল্লেখ করেন, আমেরিকানরা নিজেরাই স্বীকার করেছে যে, গত দুই দশকে তারা প্রায় ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশই ইসলামী উম্মাহর অংশ। আর তারা এ হত্যাকাণ্ড চালিয়েছে এমন এক সময়ে, যখন মুসলিম জনগণ ছিল দুর্বল অবস্থানে।আল-হুথি বলেন, শত্রুরা (ইসরাইল) মানুষকে ক্ষুধার্ত রেখে ও অস্ত্রের মুখে (গাজায়) জিম্মি করে আত্মসমর্পণ করানোর চেষ্টা করেছে, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল মুসলিম জাতিগুলোকে দাসে পরিণত করার লক্ষ্যে মানসিকভাবে বিভ্রান্ত করার সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা অন্য দেশ দখল করেছে কেবল নিজেদের স্বার্থে সেসব জনগণকে ব্যবহার করার জন্য।আল হুথির ভাষায়, এই অত্যাচারী শক্তিগুলোর মধ্যে কোনো দয়া-মায়া নেই; নিজেদের লক্ষ্য অর্জনের জন্য তারা যেকোনো অপরাধ করতে দ্বিধা করে না।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com