1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ইরানে হামলার পর প্রায় ৩২ লাখ নাগরিক বাস্তুচ্যুত : জাতিসংঘ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন বানারীপাড়া থেকে বরিশালগামী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীতে পাওনা টাকা চাওয়ায় হামলাঃ আহত ৪ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, ব্যবসায়ী নিহত দাড়িয়ালে শ্বশুরবাড়িতে গভীর রাতে জামাতার হামলাঃ স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখম যন্ত্রাংশ চুরি : বরিশাল বেতার কেন্দ্রের মিডিয়াম ওয়েভে সম্প্রচার বন্ধ বাকেরগঞ্জে খাবারে চেতনানাশক মিশিয়ে দুই বাড়িতে চুরি, ৩ শিশুসহ হাসপাতালে ১০ আগৈলঝাড়ায় মসজিদ থেকে তুলে নিয়ে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে জখম বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা

ইরানে হামলার পর প্রায় ৩২ লাখ নাগরিক বাস্তুচ্যুত : জাতিসংঘ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পড়েছেন
জাগ্রত নিউজ::ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান হামলায় ইরানের অভ্যন্তরে প্রায় ৩২ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)।ইউএনএইচসিআর এর তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর দেশটির অভ্যন্তরে প্রায় ৩২ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, দেশজুড়ে বাস্তুচ্যুত পরিবারগুলোর প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে এই আনুমানিক সংখ্যা নির্ধারণ করা হয়েছে।এক বিবৃতিতে ইউএনএইচসিআর বলেছে, সংঘাত অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। যা মানবিক জায়গার ক্ষেত্রে একটি উদ্বেগজনক অবনতির ইঙ্গিত দিচ্ছে।উল্লেখ্য-গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com