1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন - জাগ্রত খবর - jagrata Khobor
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৩:৩১|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৪১ বার পড়েছেন
জাগ্রত খবর ডেস্ক::উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি  ‘অযোগ্য’ কর্মকর্তাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।একটি গুরুত্বপূর্ণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে এক বিরল ও প্রকাশ্যে কর্মকর্তাদের বিরুদ্ধে এই কড়া সমালোচনা করেন তিনি। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) জানিয়েছে, উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হো’কে ‘ঘটনাস্থলেই বরখাস্ত করা হয়। কিম ‘দায়িত্বজ্ঞানহীন, রূঢ় এবং অযোগ্য শীর্ষস্থানীয় কর্মকর্তাদের’ সমালোচনা করেন।পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া, যা তার অস্ত্র কর্মসূচির কারণে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই তার স্থবির রাষ্ট্র-পরিচালিত অর্থনীতি এবং দীর্ঘস্থায়ী খাদ্যসংকটের সঙ্গে লড়াই করে আসছে।অর্থনৈতিক নীতির কথিত অব্যবস্থাপনার জন্য অলস কর্মকর্তাদের তিরস্কার করতে কিম দ্রুত পদক্ষেপ নিলেও, এ ধরনের প্রকাশ্য বরখাস্তের ঘটনা খুবই বিরল।গতকাল সোমবার একটি শিল্প যন্ত্রপাতি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে কিম দীর্ঘদিন ধরে দায়িত্বজ্ঞানহীনতা এবং নিষ্কিয়তার  সাথে অভ্যস্ত’ কর্মীদের তীব্র সমালোচনা করেন।কিম বলেন, ইয়াং ‘গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য অনুপযুক্ত।’ তিনি পিছিয়ে পড়া অর্থনীতির দ্রুত পরিবর্তনের এবং দেশের ভবিষ্যৎ দৃঢ়ভাবে নিশ্চিত করতে সক্ষম একটি আধুনিক ও উন্নত অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com