1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তালাক দেওয়া স্ত্রীকে ১৭ দিন ধরে ধর্ষণের অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১২:০২|
শিরোনামঃ
সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে সাহেবের হাটে ফের হাতুরে ডাক্তারের ভূল চিকিৎসায় মূত্যুর পথে নারী বরিশাল মেহেন্দিগঞ্জের তালুকদা চরে বিধবা নারীর রোপিত গাছ জোরপুর্ব ক কেটে নেয়ার অভিযোগ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান

তালাক দেওয়া স্ত্রীকে ১৭ দিন ধরে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::ঝালকাঠির নলছিটিতে তালাক দেওয়ার পর ১৭ দিন আটকে রেখে প্রাক্তন স্ত্রীকে ‘ধর্ষণের’ ঘটনা ঘটেছে। অভিযোগের তীর উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠী এলাকার আজিজ মোল্লার ছেলে গোলাম রাব্বির বিরুদ্ধে।শনিবার (৫ জুলাই) দুপুরে নলছিটি উপজেলা প্রেস ক্লাবে ভুক্তভোগী নারী সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।লিখিত অভিযোগে তিনি বলেন, ২০১৯ সালের ২ আগস্ট গোলাম রাব্বির সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর সে আমার কাছে যৌতুক দাবি করে শারীরিক নির্যাতন চালাত। আমার পরিবার থেকে তাকে ৭ লাখ টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে আমার সাবেক স্বামী বরিশাল বেলতলা ভাড়া বাসায় রেখে প্রবাসে চলে যায়।ভুক্তভোগী বলেন, প্রবাসে থাকাকালীন বিভিন্ন কথা প্রসঙ্গে আমাকে মৌখিক তালাক দেয় এবং চলে যাওয়ার কথা বলে। পরে আমি কাজির মাধ্যমে গত ১৬ ফেব্রুয়ারি তালাক দিই। সে বিদেশ থেকে আসার পরদিন গত ১৯ মার্চ ঢাকায় আমার বড় বোনের বাসায় চলে যাই। সেখান থেকে আমাকে নিয়ে ২৯ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বেলতলা ভাড়া বাসায় নিয়ে আমাকে তালাবদ্ধ করে ধর্ষণ করে। পরে আমি তার বাসা থেকে পালিয়ে আসি।তিনি আরও বলেন, পরে আমার দপদপিয়া কয়া এলাকার এমদাদুল হকের ছেলে জাহিদুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পরে আমার বিরুদ্ধে আদালতে স্বর্ণ ও নগদ টাকা নেওয়ার মিথ্যা মামলা দেয় রাব্বি এবং মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। মামলার কারণে ১৩ দিন কারাগারে থাকার পরে আমার জামিন হয়। আমাদের হত্যাসহ বিভিন্ন হুমকি দেন এখন আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।অভিযুক্ত প্রাক্তন স্বামী গোলাম রাব্বি অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীর বর্তমান স্বামী জাহিদুল ইসলাম ও শ্বশুর ইমদাদুল হক উপস্থিত ছিলেন

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com