পাতানো ফাঁদে নেতা-কর্মীদের পা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রের শত্রু চতুর্দিকে; বিএনপি হচ্ছে ডেমোক্রেসি, ফ্রিডম এবং ডেভলপমেন্ট। এটি আমরাই করব, ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাবো। আমরা হয়তো থাকবো না কিন্তু আমদের পরবর্তী প্রজন্ম সেখানে নিয়ে যাবেন। কাজেই এদের কোন পাতা ফাঁদে আমরা পা দেবো না, এরা ফাঁদ পাতছে এবং আমাদের উস্কানি দিচ্ছে যেন ঝাপিয়ে পড়ে প্রতিবাদ করে দ্বন্দ্বে জড়িয়ে এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যহত হয়। এই ফাঁদে আমরা পা দেবো না। আমরা আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সহনশীলতার সঙ্গে শান্তির সঙ্গে আমাদের নেতার যে নির্দেশিত পথ সেই পথ ধরে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাবো।’
এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বিএনপি কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ আরও অনেকে বক্তব্য রাখেন।







