বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুযোগে ওই গৃহবধূকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহত আসমা বেগমের পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ির পাশের জমিটি একই এলাকার হান্নান মৃধার। ওই জমির সীমানায় থাকা একটি আমগাছ প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আসমা বেগম বাধা দিলে তাঁকে মারধর করা হয়।
অভিযোগে আরও বলা হয়, এ ঘটনায় মন্নান মৃধা, হান্নান মৃধা, শেফালী বেগম ও সালমা বেগমসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন জড়িত ছিলেন। তাঁরা পরিকল্পিতভাবে আসমা বেগমের ওপর হামলা চালান এবং তাঁর কানের দুল ও নাকফুল নিয়ে যান বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
পরে স্থানীয়রা আহত আসমা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।







