1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ব্রিটেন ও চীনের মধ্যকার সম্পর্ক উন্নয়নকে অত্যাবশ্যক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
পটুয়াখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ রাজধানীতে তিন বাসে আগুন পুলিশকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে হামলা চালিয়ে মাদকের আসামি ছিনতাই মুলাদীতে জানালার গ্রিল কেটে প্রবাসীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি প্রলোভন উপেক্ষা করে আ’লীগ নেতা শিপনকে গ্রেপ্তার, গুরুত্বর অসুস্থতায় রাখা হয় বিশেষ নজরদারিতে- পুলিশ সদস্যদের বিরুদ্ধে অপ-প্রচার! পিরোজপুরে ব্রিজ ভেঙে খালে, অল্পের জন্য রক্ষা পেলেন ডিসি দৌলতখানে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করবে : মুয়াযযম হোসাইন হেলাল গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন

ব্রিটেন ও চীনের মধ্যকার সম্পর্ক উন্নয়নকে অত্যাবশ্যক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পড়েছেন

জাগ্রত নিউজ::ব্রিটেন ও চীনের মধ্যকার সম্পর্ক উন্নয়নকে অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এ কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।স্টারমার বলেন,চীন বৈশ্বিক পরিসরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি। তাই এমন একটি পরিণত সম্পর্ক গড়ে তোলা জরুরি, যেখানে আমরা সহযোগিতার সুযোগগুলো চিহ্নিত করতে পারব, পাশাপাশি যেই সব বিষয়ে আমাদের মতভেদ রয়েছে, সেই সব নিয়ে অর্থবহ সংলাপ চালানো সম্ভব হবে।কিয়ার স্টারমার শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে কিছু চুক্তিতেও উপনীত হয়েছেন তিনি। এইসব চুক্তির মধ্যে ব্রিটিশ নাগরিকদের বিনা ভিসায় চীন ভ্রমণের চুক্তিও রয়েছে।এই চুক্তির বদৌলতে চীনে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাওয়া ফ্রান্স, জার্মানি অস্ট্রেলিয়ার মতো ৫০টি দেশের কাতারে চলে আসবে যুক্তরাজ্য। বর্তমানে ব্রিটিশ পাসপোর্টধারীদের চীনের মূল ভূখণ্ডে ঢুকতে হলে ভিসা লাগে।চীন ২০২৩ সাল থেকে ফ্রান্স, জার্মানি ও স্পেনসহ বিভিন্ন দেশের জন্য ভিসামুক্ত ভ্রমণ ব্যবস্থা চালু করেছে। এই নিয়মের আওতায় ওই দেশগুলোর নাগরিকরা সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভিসা ছাড়া চীনে ভ্রমণ করতে পারেন।গত বুধবার তিনদিনের সফরে চীনে পৌঁছান প্রধানমন্ত্রী স্টারমার। ২০১৮ সালের পর এটি কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। এই সফরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি করেছেন স্টারমার। এসব চুক্তির মধ্যে রয়েছে-আন্তর্জাতিক পর্যায়ে সংগঠিত অপরাধ এবং অবৈধ অভিবাসন ঠেকাতে সহযোগিতা, দ্বিপক্ষীয় বিভিন্ন পরিষেবায় অংশীদারিত্ব গড়ে তোলা, যুক্তরাজ্য ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন পরিষেবায় আন্তর্জাতিক বাণিজ্য উদারীকরণ চুক্তির সম্ভাব্যতা যৌথভাবে যাচাই, কোনও পণ্য, পরিষেবা, বা ব্যবস্থা নির্দিষ্ট মানদণ্ড, নিয়ম বা প্রবিধান মেনে চলছে কি না তা পরীক্ষা ও নিশ্চিতকরণে (কনফর্মিটি অ্যাসেসমেন্ট) সহযোগিতা, যুক্তরাজ্য থেকে চীনে পণ্য রফতানি করা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com