1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করেন প্রধান শিক্ষিকা - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:১৬|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করেন প্রধান শিক্ষিকা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৪৮৩ বার পড়েছেন
মঠবাড়িয়া প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১৬ নং দক্ষিণ-পূর্ব মিঠাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফা বেগম শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করেছেন।এ ঘটনায় সুরাইয়া বেগম নামে একজন অভিভাবক মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম হায়দারকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে কারনে অকারনে অশ্লীল ভাষায় গালমন্দ ও মারধর করেন প্রধান শিক্ষিকা লুৎফা বেগম। এমকি অভিভাবকদেরও গালমন্দ করেন। শিক্ষার্থীদের জন্ম নিয়েও অশালীন মন্তব্য করেন প্রধান শিক্ষিকা।সরেজমিনে গেলে শিক্ষার্থী জামিলা, জিহাদ, জুবায়ের, সাইম, মরিয়াম সহ অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকরা রূঢ় আচারনের কথা তুলে ধরেন। শিক্ষকের এমন আচরণে স্থানীয় অভিভাবকরা হতবাক হয়েছেন।স্থাণীয় বাসিন্দা ও সমাজ সেবক মোঃ খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষিকা স্থাণীয়দের কাছে ক্ষমা চেয়েছেন। আমারা আনুষ্ঠানিক ভাবে বিয়ষটি মিমাংসার চেষ্টা করছি।অভিযুক্ত ১১৬ নং দক্ষিণ-পূর্ব মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফা বেগম ঘটনার অকপটে স্বীকার করেন এবং নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেন।এ ব্যাপারে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম হায়দার বলেন, তদন্ত-পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com