1. admin@jagratakhobor.com : admin-ferdous :
যুদ্ধবিরতিতে আস্থা নেই, নতুন হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরান - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ, ব্যাপক প্রস্তুতি কুয়াকাটায় মন্ত্রীর সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ৩৯৬ কোটি টাকার প্রকল্পে প্রশিক্ষণেই খরচ ১০৭ কোটি সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম পটুয়াখালীতে নামজারী ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! ৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস মৌলভীরহাট জৌনপুরী মাদ্রাসায় আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

যুদ্ধবিরতিতে আস্থা নেই, নতুন হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়েছেন

তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের দক্ষ ও প্রস্তুত সেনাবাহিনী থাকা দেশের জন্য গর্বের বিষয়। যতদিন এই বীর সৈন্যরা আছে, ততদিন কেউ ইরানের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না।তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী কঠোর পরিশ্রম করে নিরবচ্ছিন্নভাবে অস্ত্র উৎপাদন ও প্রস্তুতির কাজে নিয়োজিত রয়েছে, যেন যে কোনো আক্রমণের মুখে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা যায়।অপারেশন ট্রু প্রমিজ থ্রি’র রিপোর্ট আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি এ সময় ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’-র একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এতে ইরানের সামরিক প্রস্তুতি ও কৌশলগত সক্ষমতার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।তিনি বলেন, আমাদের সেনারা সর্বদা প্রস্তুত, ট্রিগারে আঙুল রাখা আছে। শত্রুর যে কোনো উসকানি, ভুল হিসাব বা আগ্রাসনের প্রচেষ্টায় তারা তাৎক্ষণিক জবাব দিতে সক্ষম।মুসাভি আরও যোগ করেন, ইরানের প্রতিরক্ষা বাহিনী দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় কখনো পিছু হটবে না এবং শত্রুকে কঠিন পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।ইসলামী ঐক্য নিয়ে ইরানের প্রেসিডেন্টের বার্তা অন্যদিকে, মাসউদ পেজেশকিয়ান সোমবার (১৪ জুলাই) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির সঙ্গে সাক্ষাতে বলেন, ইসরায়েল মুসলিম বিশ্বকে দুর্বল ও বিভক্ত করতে চায়। এই ষড়যন্ত্র প্রতিহত করতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি অপরিহার্য।তিনি বলেন, মুসলিম নেতাদের এখন ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে এবং ইসলামী ঐক্যকে জোরদার করতে হবে।তিনি ইরান-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশা ব্যক্ত করেন।পাকিস্তানের পক্ষ থেকে শুভেচ্ছা ও সমর্থনপাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের শুভেচ্ছা জানান এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধকে ‘ইসলামী উম্মাহর গর্ব’ বলে আখ্যায়িত করেন।তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতার প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব এবং আপনার কৌশলগত দৃষ্টিভঙ্গিই এই বিজয়ের মূল ভিত্তি।নাকভি আরও বলেন, ইরান-পাকিস্তান সম্পর্ক বিশেষ এবং ক্রমাগত বিস্তৃত হচ্ছে। উভয় দেশের রাষ্ট্রদূতরা এই সম্পর্ক আরও গভীর করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com