রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে, নিখোঁজ উড়োজাহাজটি ছিল একটি মডেলের যাত্রীবাহী বিমান, যা পরিচালনা করছিল সাইবেরিয়াভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন। প্লেনটি চীন সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের টাইন্ডা শহরের দিকে যাওয়ার সময় হঠাৎ করেই রাডার থেকে হারিয়ে যায়।
আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী উড়োজাহাজটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। এছাড়া প্লেনটিতে ছয়জন ক্রু সদস্য ছিলেন বলেও ধারণা করা হচ্ছে।
তবে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের হিসেব অনুযায়ী উড়োজাহাজটিতে আরোহীর সংখ্যা কিছুটা কম— প্রায় ৪০ জন হতে পারে।
জানা গেছে, মডেলের উড়োজাহাজ রাশিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আঞ্চলিক ফ্লাইটের জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে, যদিও এর নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। অতীতেও রাশিয়ার বিভিন্ন দুর্গম এলাকায় এ ধরনের উড়োজাহাজ দুর্ঘটনার খবর পাওয়া গেছে।







