1. admin@jagratakhobor.com : admin-ferdous :
লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা,পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন-ইউএনও আলী সুজা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
দাড়িয়ালে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হাওলাদারের গণসংযোগ মঠবাড়িয়ায় ফের দুর্ঘটনা, সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন ঢাকায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতার খুনের আসামি বরিশালে গ্রেপ্তার জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সাবেক এমপি শম্ভুর আয়কর নথি জব্দের আদেশ ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার বরিশালে চলাচলের পথ দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ, বন্ধ করল সিটি করপোরেশন বরিশাল সদরে অবৈধ ড্রেজারে কৃষিজমি ও রাস্তা ধ্বংসের উপক্রম, ইউএনও বরাবর এলাকাববাসীর আবেদন হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, গ্রামে হাহাকার ক্লাস নেই, দিন কাটে আড্ডায়

লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা,পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন-ইউএনও আলী সুজা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পড়েছেন

উজিরপুর প্রতিনিধি:: বরিশাল জেলার উজিরপুরে লাল শাপলার স্বর্গরাজ্য সাতলায় পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ৭ জুলাই বেলা ১১ টায় উপজেলার সাতলা মুড়ি বাড়ি লাল শাপলার পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এসময় রিসোর্স সেন্টার ও ঘাটলা নির্মাণ কাজের সার্বিক খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এছাড়া তিনি ঐতিহ্যবাহী লাল শাপলা পর্যটন কেন্দ্রটি ভবিষ্যতে আরো ঢেলে সাজানোর লক্ষে নিরলসভাবে উন্নয়ন মূলক কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া ইউএনও আলী সুজার অক্লান্ত পরিশ্রম আর মেধায় ও শত প্রচেষ্টায় সফলতার দ্বারপ্রান্তে সাতলা লাল শাপলা পর্যটন কেন্দ্র।এদিকে মানবিক,সৎ ও দক্ষ নির্বাহী কর্মকর্তার সাতলায় আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতলাবাসী। উল্লেখ্য উজিরপুর উপজেলা থেকে ২৮ কিলোমিটার পশ্চিমে মুড়ি বাড়ি উত্তর সাতলা লাল শাপলার স্বর্গরাজ্যে বিনোদনের জন্য দেশের বিভিন্ন শহর থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতিবছর আশার,শ্রাবণ ও ভাদ্র এই তিন মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভীড় জমায়। এছাড়া সাতলা লাল শাপলার বিলটি একনজর দেখার জন্য দিন দিন দর্শনার্থীদের সংখ্যা বেড়েই চলছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com