1. admin@jagratakhobor.com : admin-ferdous :
লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
কাঠালিয়া কৈখালী বাজারে অগ্নিকান্ডে পুরে ছাই কয়েকটি দোকান বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী কাউনিয়ায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ রাজাপুর সাবরেজিস্ট্রি অফিসে এমপির ক্ষোভ, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে : গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী বরিশাল বন্দর থানার ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক::লেবানন ও ইসরায়েলের মধ্যে দশ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ট্রাম্প বলেন, এই দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে দশ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।’ তিনি আরও জানান, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে ইসরায়েল ও লেবাননের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।ট্রাম্প তার বার্তায় দাবি করেন, তিনি ইতোমধ্যে বিশ্বের নয়টি যুদ্ধ সমাধান করেছেন এবং এটিকে তার দশম সফল উদ্যোগ হিসেবে দেখতে চান। তিনি বলেন, ‘এটি সম্পন্ন করা আমার জন্য গর্বের বিষয় হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com