1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে : গণপূর্ত প্রতিমন্ত্রী - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
কাঠালিয়া কৈখালী বাজারে অগ্নিকান্ডে পুরে ছাই কয়েকটি দোকান বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী কাউনিয়ায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ রাজাপুর সাবরেজিস্ট্রি অফিসে এমপির ক্ষোভ, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে : গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী বরিশাল বন্দর থানার ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে : গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে। যে কারণে বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত বিশেষ সভায় তিনি এসব কথা বলেছেন।সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার জন্য এ সভা করা হয়েছে। আমরা দেখলাম, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও আগের চেয়ে ভালো কাজ করছে।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেছেন, ‘আগামী বছরের এপ্রিল মাসে বরিশালে ক্যানসার হাসপাতাল চালু করার লক্ষ্য রয়েছে। আর ডিসেম্বরের মধ্যে নবথিয়েটারের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।প্রতিমন্ত্রী আরও বলেন, ‘অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজও গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে। ইতোমধ্যে তিনি পাঁচটি প্রকল্প পরিদর্শন করে সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের কালক্ষেপণ বরদাস্ত করা হবে না।প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি কাজের গুণগত মান যেন ঠিক থাকে, সে বিষয়ে আমরা সজাগ আছি।সভায় দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নকাজের মান নিয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।সভায় জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর।সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com