1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সিলেটে গ্যাং ফাইটে’ ফাহিম খুন, সদস্য গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:২১|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

সিলেটে গ্যাং ফাইটে’ ফাহিম খুন, সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩০৩ বার পড়েছেন

সিলেট বুড়্যো::সিলেটে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে ঘিরে শুরু হওয়া ‘গ্যাং ফাইটে’ ফাহিম নামের এক গ্যাং সদস্য খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার এজাহারভুক্ত এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেফতার আসামির নাম সবুজ আহমদ রেহান। তিনি জৈন্তাপুর থানার যশপুর গ্রামের মৃত আবুল কাশেম ও মাসুমা বেগমের ছেলে।বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর টিলাগড়ের ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।এর আগে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন তার পিতা মো. হারুন রশীদ। মামলার এজাহারে ৭ জনের নাম উল্লেখ এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।এদিকে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতেই নগরীর টিলাগড়ের ইকোপার্ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় ৪নং আসামিকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতার সবুজকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।জানা যায়, কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে গত ১০ নভেম্বর বালুচর ছড়ারপাড়ের আল-আমিনের বাসার ভাড়াটিয়া মো. হারুন রশিদের ছেলে মো. ফাহিমের (২৩) ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় কিশোর গ্যাংয়ের অন্তত ৭-৮ জন সদস্য। তারা তাকে জখম করে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে ফাহিমকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় নেওয়া হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে মঙ্গলবার রাতে সিলেট নিয়ে আসা হচ্ছিল।কিন্তু পথিমধ্যে আবারও তার অবস্থার অবনতি হলে তাকে গত বুধবার সকালে ওসমানী মেডিকেল নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে ছাতকের গ্রামের বাড়িতে ফাহিমকে দাফন করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com