1. admin@jagratakhobor.com : admin-ferdous :
৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প - জাগ্রত খবর - jagrata Khobor
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৮:৪৬|

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪১ বার পড়েছেন

সিলেট প্রতিবেদক::মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের বিয়ানিবাজারে সংগঠিত হয়েছে।বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ ও গভীরতা ছিল ২০ কিলোমিটার। পরেরটির মাত্রা ছিল ৩ দশমিক ৩ ও গভীরতা ছিল ৩০ কিলোমিটার।এদিকে ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের বরাতে জানা গেছে, রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে।এদিকে বঙ্গোপসাগরের আন্দামান-নিকোবরের পাশে রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com