1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভোটের বুথ নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনবে সরকার - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন এরদোগান সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী কাঠালিয়া কৈখালী বাজারে অগ্নিকান্ডে পুরে ছাই কয়েকটি দোকান বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী কাউনিয়ায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ রাজাপুর সাবরেজিস্ট্রি অফিসে এমপির ক্ষোভ, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে : গণপূর্ত প্রতিমন্ত্রী

ভোটের বুথ নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনবে সরকার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পড়েছেন
জাগ্রত নিউজ::আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের সময় ভোটের বুথে নিরাপত্তা বাড়াতে পুলিশের জন্য কমপক্ষে ৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা কেনার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার।প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শনিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠকে এ পদক্ষেপ নিয়ে আলোচনা হয় ।রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী এবং প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে ছিল। তিনি জোর দিয়ে বলেন, এসব ডিভাইস ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করবে।তিনি আরও বলেন, আমরা অক্টোবরের মধ্যে বডিক্যাম কেনার কথা ভাবছি, যেন পুলিশ কর্মকর্তারা এআইসহ এসব ক্যামেরার মূল বৈশিষ্ট্যগুলোর ওপর পর্যাপ্ত প্রশিক্ষণ পেতে পারেন।ক্যামেরা সরবরাহ করতে জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ।পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা নির্বাচনের ডিউটির সময় এই ক্যামেরা বুকে ব্যবহার করবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com