1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ পালাল সাবেক বিএনপি নেতা - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১০:১৬|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ পালাল সাবেক বিএনপি নেতা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৪২ বার পড়েছেন
জাগ্রত খবর::ফেনীর ফুলগাজীর আমজাদহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কবির আহম্মদ চৌধুরী নামে এক আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে কবিরের বাড়িতেই এ ঘটনা ঘটে। এ সময় ছাগলনাইয়া থানার ৩ পুলিশ সদস্য আহত পুলিশ সদস্যরা হলেন—উপপরিদর্শক (এসআই) রাফিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) দিদার ও কনস্টেবল সুমন। পলাতক আসামি কবির আহম্মদ চৌধুরী একটি নারী নির্যাতন মামলার আসামি। তিনি আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, অভিযুক্ত কবির আহম্মদ ছাগলনাইয়া থানায় করা একটি নারী নির্যাতন মামলার আসামি। মঙ্গলবার রাতে পুলিশের একটি দল তাকে গ্রেফতারে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় তার স্বজনরা। পরে হাতকড়াসহ পালিয়ে যান কবির। ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘আসামির স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম জানিয়েছেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কাজের জন্য আগেই কবিরের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com