1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মৌলভীরহাট জৌনপুরী মাদ্রাসায় আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল সংকটেও বন্ধ ৩৭ বিদ্যুৎকেন্দ্র সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার মুলাদীতে বিষপানে গৃহবধূর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাকেরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পাঁচ ককটেলসহ গ্রেফতার ২ ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ জ্বালানি সংকট ও শরীয়াহবিরোধী ‘হেবা আইন’ পাশ জনরায়ের সঙ্গে প্রতারণার শামিল: ইসলামী আন্দোলন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩২৫ বার পড়েছেন

রাজশাহী প্রতিনিধি::নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।সোমবার (১২ জানুয়ারি) নির্বাচনী এলাকা-৫২ (রাজশাহী-১) এর নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং রাজশাহী যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোছা. কামরুন নাহার এ নোটিশ দেন।নোটিশ সূত্রে জানা গেছে, বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন মুন্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অটোরিকশা ও সিএনজি চালকদের মাঝে চাদর, মাফলার এবং ধানের শীষ সম্বলিত ফ্ল্যাগ বিতরণ করেছেন। এই কর্মকাণ্ডটি ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’ এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। প্রার্থীর এই কার্যক্রমকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ হিসেবে গণ্য করে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।আগামী ১৪ জানুয়ারি বেলা ১১ টা ২০ মিনিটে তাকে সশরীরে উপস্থিত হয়ে রাজশাহী যুগ্ম জেলা জজ (প্রথম আদালত) কার্যালয়ে এই ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এই নোটিশের অনুলিপি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে এবং গোদাগাড়ী মডেল থানাকে দ্রুত নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com