1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কুয়েতে হামলা চালিয়ে শতাধিক মার্কিন সেনাকে আহত করার দাবি ইরানের - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন এরদোগান সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী কাঠালিয়া কৈখালী বাজারে অগ্নিকান্ডে পুরে ছাই কয়েকটি দোকান বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী কাউনিয়ায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ রাজাপুর সাবরেজিস্ট্রি অফিসে এমপির ক্ষোভ, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে : গণপূর্ত প্রতিমন্ত্রী

কুয়েতে হামলা চালিয়ে শতাধিক মার্কিন সেনাকে আহত করার দাবি ইরানের

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পড়েছেন
জাগ্রত নিউজ::কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আল-উদাইরি’তে ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসের ২১তম রাতে ‘ট্রু প্রমিজ ফোর’ অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়।ইয়া হায়দার আল-কাররার’ কোডনেমে পরিচালিত এই অভিযানে আল-উদাইরি বিমানঘাঁটিতে দুটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আইআরজিসির দাবি অনুযায়ী, এই হামলায় অন্তত ১০০ মার্কিন সেনা আহত হয়েছে। আহত সেনাদের চিকিৎসার জন্য দ্রুত আল-জাবের এবং আল-মুবারক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, কেবল আল-উদাইরি নয় বরং মিনা সালমান বন্দরে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অত্যাধুনিক ‘লিডস’ সিস্টেমও ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে।একই সময়ে মোহাম্মদ আল-আহমদ এবং আলী আল-সালেম নৌঘাঁটিতে থাকা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, সামরিক গুদাম এবং মার্কিন ব্যারাকগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান। আইআরজিসি জানিয়েছে, মার্কিন বাহিনী এবং ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে তাদের এই লড়াই অব্যাহত থাকবে। শত্রুর চূড়ান্ত আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত এবং ইরান থেকে যুদ্ধের ছায়া পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত তারা তাদের সামরিক অভিযান থামাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com