1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ইরানকে ঘিরে ২২ দেশের যৌথ সতর্কবার্তা - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:০৬|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

ইরানকে ঘিরে ২২ দেশের যৌথ সতর্কবার্তা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৭০ বার পড়েছেন
জাগ্রত নিউজ::যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশসহ ২২টি দেশ এক যৌথ বিবৃতিতে ইরানকে সতর্ক করে তাদের ‘ভূখণ্ডে’ হামলা চালানো বন্ধের আহ্বান জানিয়েছে।বৃহস্পতিবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ‘আমাদের ভূখণ্ডে মানুষকে হত্যা, অপহরণ, হয়রানি, ভয়ভীতি দেখানো বা অন্য যেকোনো ধরনের আক্রমণের চেষ্টা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক নিয়ম-নীতিকে ক্ষুণ্ন করে। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থা ও তাদের বিদেশে অভিযান পরিচালনাকারী শাখা কুদস ফোর্স ইরানি ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায় ও তাদের স্বার্থের বিরুদ্ধে ‘প্রাণঘাতী ষড়যন্ত্র ও ক্ষতিকর কর্মকাণ্ডে’ জড়িত।দেশগুলোর পক্ষ থেকে বলা হয়, ‘এসব হুমকির বিরুদ্ধে আমাদের দেশ ও জনগণকে রক্ষা করার সংকল্পে আমরা ঐক্যবদ্ধ। ইরানকে অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে।বিবৃতি দেওয়া দেশগুলো অভিযোগ করে আরও বলেছে, ইউরোপজুড়ে ইহুদি সম্প্রদায়, ইরানি ও মার্কিন সাংবাদিকদের লক্ষ্য করে হামলার যে অভিযান চলেছে, তার পেছনে ইরানের হাত রয়েছে। ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠী হারাকাত আশাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া এসব হামলার দায় স্বীকার করেছে।গত বছরের আগস্টে অস্ট্রেলিয়া দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। অস্ট্রেলিয়া তেহরানের বিরুদ্ধে অন্তত দুটি ইহুদিবিদ্বেষী হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ আনে। ক্যানবেরা ইরান থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং তেহরানে অবস্থিত অস্ট্রেলীয় দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে।গত নভেম্বরে অস্ট্রেলিয়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ হিসেবে ঘোষণা করে।যৌথ বিবৃতিতে যে দেশগুলো স্বাক্ষর করেছে তারা হলো—আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল, সুইডেন ও যুক্তরাষ্ট্র।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com