1. admin@jagratakhobor.com : admin-ferdous :
অস্ত্র উদ্ধার-সন্ত্রাসী গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ চায় ইসি - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সতর্কতা জারি ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা বিএনপির এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল ! বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ ইসরায়েলে ক্ষমতার অঙ্কে জট, নেতানিয়াহুর সামনে চার পথ বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নবগ্রাম রোডে কলেজ ছাত্র মুন্না হত্যা চেষ্টার ঘটনায় আসামীদের পাল্টা মামলা টাকার বিনিময়ে আদালতে মিথ্যা চার্জশীট দেওয়ার অভিযোগ পিবিআই’র বিরুদ্ধে ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে গুরুত্বারোপ রিজভীর যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান, যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি লিবিয়া থেকে বৃহস্পতিবার ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি

অস্ত্র উদ্ধার-সন্ত্রাসী গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ চায় ইসি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পড়েছেন
জাগ্রত নিউজ::ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল নির্বাচন ভবনে অনুষ্ঠিত ১৬ বিভাগ, সংস্থার সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেয় ইসি। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বৈঠক সূত্র জানায়, নির্বাচনি পরিবেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নির্বাচন কমিশন থেকে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিমসহ রিটার্নিং কর্মকর্তার সমন্বয়ে অনেক কমিটি রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ নানা ধরনের নির্দেশনা আগের আইনশৃঙ্খলা সভায় দেওয়া হয়েছিল। এক্ষেত্রে  সমন্বয় কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকার বিষয় তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, মিটিংটা খুব ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। ভোট সামনে রেখে বিভিন্ন জায়গায় যেসব সেল অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন কমিটি সেগুলো ঠিকমতো কাজ করছে না। আমাদের বলা হয়েছে, সেগুলো যেন ভালোভাবে কাজ করে। আমাদের মনিটরিংয়ের পাশাপাশি মাঠ পর্যায়ে জানানো এবং নির্বাচন কমিশনকে অবহিত করা, এটাই এ বৈঠকের মূল বিষয়। বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com