1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৩:০৪|
শিরোনামঃ
ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা যমুনা নদীর ভাঙনরোধে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭

আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৭৫ বার পড়েছেন
বাগেরহাট প্রতিনিধি::বাগেরহাটের চিতলমারী উপজেলায় সহপাঠীর বাবার ধর্ষণের শিকার হয়েছে আট বছর বয়সী এক শিশু। ধর্ষণের অভিযোগে সহপাঠীর বাবা পরিমল ভক্তকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পরিমল ভক্তকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার ঝালোডাংগা গ্রামে শিশু ধর্ষণের এ ঘটনা ঘটে।চিতলমারী থানার (ওসি তদন্ত) রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে আরো জানান, সোমবার দুপুর আনুমানিক ২টা দিকে ভুক্তভোগী শিশুটি তার সহপাঠী পরিমল ভক্তের ছেলেকে খুঁজতে তাদের বাড়িতে যায়। এ সময় পরিমল ভক্ক শিশুটিকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে পাশবিক নির্যাতনসহ ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের কাছে সব খুলে বলে। ধর্ষণের ঘটনায় সোমবার রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পরিমল ভক্তকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে অভিযুক্ত পরিমল ভক্তকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com