1. admin@jagratakhobor.com : admin-ferdous :
চরকাউয়া খেয়াঘাট সড়কের দুর্ভোগ নিরসনে নাগরিকদের উদ্যোগ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল নীরবে বেপরোয়া ঘুষ কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে চরকাউয়া খেয়াঘাট সড়কের দুর্ভোগ নিরসনে নাগরিকদের উদ্যোগ চাঁদপুরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক ফেরদাউস শেবাচিম হাসপাতালের যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, বাড়ছে দুর্ভোগ বাবুগঞ্জে চুরি করে পালানোর সময়, চোরাই মালামালসহ ভাই-বোন আটক নিয়ামতিতে সুলতান মাস্টার ও হালিমার পরকীয়া নিয়ে এলাকায় তোলপাড় বরিশালে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নানান অভিযোগ

চরকাউয়া খেয়াঘাট সড়কের দুর্ভোগ নিরসনে নাগরিকদের উদ্যোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::বরিশাল নগরীর চরকাউয়া খেয়াঘাটের পশ্চিম প্রান্তের সড়কে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে ভুক্তভোগী নাগরিকদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন আব্দুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরিশাল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু। সভায় সাবেক উন্নয়ন কর্মকর্তা মতিউল ইসলাম রানা, পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের সেক্রেটারি মানিক মৃধাসহ সচেতন নাগরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা চরকাউয়া খেয়াঘাটের পশ্চিম প্রান্তের সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষের চলাচলে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ নিয়ে আলোচনা করেন। বিশেষ করে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে পথচারীসহ সড়ক ব্যবহারকারীদের চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, খেয়াঘাটের পশ্চিম প্রান্তের সড়ক ব্যবহারকারী জনসাধারণের নিরাপদ চলাচল ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে দ্রুত সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় জনগোষ্ঠী ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার বাস্তবসম্মত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।সভায় উপস্থিত নাগরিক প্রতিনিধিরা দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের এ জনদুর্ভোগ নিরসনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com