1. admin@jagratakhobor.com : admin-ferdous :
জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করবে : মুয়াযযম হোসাইন হেলাল - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
প্রলোভন উপেক্ষা করে আ’লীগ নেতা শিপনকে গ্রেপ্তার, গুরুত্বর অসুস্থতায় রাখা হয় বিশেষ নজরদারিতে- পুলিশ সদস্যদের বিরুদ্ধে অপ-প্রচার! পিরোজপুরে ব্রিজ ভেঙে খালে, অল্পের জন্য রক্ষা পেলেন ডিসি দৌলতখানে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করবে : মুয়াযযম হোসাইন হেলাল গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন বানারীপাড়া থেকে বরিশালগামী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীতে পাওনা টাকা চাওয়ায় হামলাঃ আহত ৪ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, ব্যবসায়ী নিহত দাড়িয়ালে শ্বশুরবাড়িতে গভীর রাতে জামাতার হামলাঃ স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখম

জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করবে : মুয়াযযম হোসাইন হেলাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: অযোগ্য মন্ত্রীদের কারণে দেশ আজ তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে পড়েছে এবং এমন ব্যর্থতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে এদেশের আপামর জনসাধারণ জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী ঝালকাঠি শিল্পকলা একাডেমি হলরুমে এই সম্মেলন অনুষ্ঠানে ঝালকাঠি জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মু. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম এবং ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুহাম্মদ ফরিদুল হক।প্রধান অতিথির বক্তব্যে মুয়াযযম হোসাইন হেলাল আরো বলেন, জামায়াতে ইসলামীর রুকনদের আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। দুনিয়ার জীবন আসল ঠিকানা নয়, পরকালই আমাদের আসল ঠিকানা। প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি পরকালের জন্যই চেষ্টা করে। তিনি রুকনদের জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করার এবং সংগঠনের দাওয়াত সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। একই সাথে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে সকল ষড়যন্ত্র মোকাবিলায় কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।সম্মেলনে বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না ঘোষণা দিলেও ইতিমধ্যে কুরআন বিরোধী হেবা আইন পাস করা হয়েছে।আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তারা বলেন, সংবিধান হিসেবে কুরআনকে না মানার কথা বলে তিনি কুরআনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এছাড়া দেশে ফ্যাসিবাদী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে উল্লেখ করে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে জনগণের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান জানান বক্তারা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com