1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন তারেক রহমান - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সতর্কতা জারি ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা বিএনপির এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল ! বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ ইসরায়েলে ক্ষমতার অঙ্কে জট, নেতানিয়াহুর সামনে চার পথ বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নবগ্রাম রোডে কলেজ ছাত্র মুন্না হত্যা চেষ্টার ঘটনায় আসামীদের পাল্টা মামলা টাকার বিনিময়ে আদালতে মিথ্যা চার্জশীট দেওয়ার অভিযোগ পিবিআই’র বিরুদ্ধে ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে গুরুত্বারোপ রিজভীর যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান, যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি লিবিয়া থেকে বৃহস্পতিবার ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি

তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন তারেক রহমান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৮১ বার পড়েছেন
সিলেট প্রতিনিধি::জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের গোয়ালাবাজারে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।তিনি বলেন, যেহেতু চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে, তাই নভেম্বর-ডিসেম্বরের দিকে দেশে ফিরবেন তারেক রহমান। এ ক্ষেত্রে তার নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।আন্তর্জাতিক মহলে বিএনপিকে নিয়ে আগ্রহ বেড়েছে মন্তব্য করে হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে বিএনপি অংশ নেবে এবং সরকার গঠন করলে তিনিই প্রধানমন্ত্রী হবেন। এ জন্য আন্তর্জাতিক মহলে বিএনপিকে নিয়ে ব্যাপক আগ্রহ বেড়েছে।মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আলোচনা ছিল খুবই সৌজন্যমূলক। তবে দেশের সার্বিক পরিস্থিতি, তারেক রহমানের ভাবনা, উনি যদি নির্বাচিত হন তাহলে দেশ নিয়ে পরিকল্পনা এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।এর আগে স্থানীয় বিএনপি নেতাকর্মীর আয়োজনে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ। পরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com