1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দাড়িয়ালে শ্বশুরবাড়িতে গভীর রাতে জামাতার হামলাঃ স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখম - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
পটুয়াখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ রাজধানীতে তিন বাসে আগুন পুলিশকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে হামলা চালিয়ে মাদকের আসামি ছিনতাই মুলাদীতে জানালার গ্রিল কেটে প্রবাসীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি প্রলোভন উপেক্ষা করে আ’লীগ নেতা শিপনকে গ্রেপ্তার, গুরুত্বর অসুস্থতায় রাখা হয় বিশেষ নজরদারিতে- পুলিশ সদস্যদের বিরুদ্ধে অপ-প্রচার! পিরোজপুরে ব্রিজ ভেঙে খালে, অল্পের জন্য রক্ষা পেলেন ডিসি দৌলতখানে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করবে : মুয়াযযম হোসাইন হেলাল গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন

দাড়িয়ালে শ্বশুরবাড়িতে গভীর রাতে জামাতার হামলাঃ স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::বরিশালের বাকেরগঞ্জে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে গভীর রাতে ঘুমন্ত স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে জামাতা উজ্জলের বিরুদ্ধে।শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে।হামলায় আহতরা হলেন—উজ্জলের স্ত্রী রুমানা আক্তার, শ্বশুর মাহবুবুর রহমান মিন্টু এবং শাশুড়ি মাহমুদা বেগম।স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জল শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। ভোররাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ তিনি স্ত্রী, শ্বশুর ও শাশুড়ির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এ সময় তাদের চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে উজ্জল পালিয়ে যান।হামলায় তিনজনই গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।ঘটনার পর হামলাকারী জামাতা উজ্জল পলাতক রয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার কারণ এবং হামলার পেছনে পারিবারিক কোনো বিরোধ ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com