1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশাল নগরীতে পাওনা টাকা চাওয়ায় হামলাঃ আহত ৪ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
পটুয়াখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ রাজধানীতে তিন বাসে আগুন পুলিশকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে হামলা চালিয়ে মাদকের আসামি ছিনতাই মুলাদীতে জানালার গ্রিল কেটে প্রবাসীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি প্রলোভন উপেক্ষা করে আ’লীগ নেতা শিপনকে গ্রেপ্তার, গুরুত্বর অসুস্থতায় রাখা হয় বিশেষ নজরদারিতে- পুলিশ সদস্যদের বিরুদ্ধে অপ-প্রচার! পিরোজপুরে ব্রিজ ভেঙে খালে, অল্পের জন্য রক্ষা পেলেন ডিসি দৌলতখানে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করবে : মুয়াযযম হোসাইন হেলাল গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন

বরিশাল নগরীতে পাওনা টাকা চাওয়ায় হামলাঃ আহত ৪

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়েছেন
মেডিকেল প্রতিনিধি:: বরিশাল নগরীর ৯ নং ওয়ার্ড রসুলপুর এলাকায় পাওনা টাকা চাওয়ায় একই পরিবারের চার সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহতরা হলেন, খাদিজা আক্তার, শিল্পী বেগম, নাজমা বেগম,চাঁদনী বেগম। শুক্রবার বিকেল চারটায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত খাদিজা আক্তার বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।আহত সূত্র জানা যায়, নাজমা বেগমের ভাই টিপুর কাছে ২ লক্ষ টাকা এবং রাসেলের কাছে ৩০ হাজার টাকা পায় শিল্পী। মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা চাইতে গেলে বিভিন্ন সময় আজ না কাল বলে তাল বাহানা করে। ঘটনা দিন পাওনা টাকা চাওয়ার জের ধরে মনি বেগম, রাসেল, টিপু সহ অজ্ঞাত ২/৩ জন পরিকল্পিতভাবে তাদেরকে মারধর করে। আগের দিন বৃহস্পতিবার বিকালেও নাজমা বেগমকে মারধর করে । পরে স্থানীয়রা আহত খাদিজা আক্তার কে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com